২০২২ এর আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৩ ডিসেম্বর

প্রকাশিত: 10 September 2022

আগামী ২৩ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বর থেকে বাংলাদেশে সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল এক বিবৃতিতে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, সম্মেলনে বাংলাদেশসহ ১৬টি দেশের বিখ্যাত কারিরা অংশ নেবেন। এ ছাড়া দেশের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিকগণ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর ধারাবাহিকভাবে জেলা ও বিভাগীয় শহরেও আন্তর্জাতিক সম্মেলন বাস্তবায়নে শাখা কমিটিগুলো তৎপর রয়েছে। আগামী সপ্তাহ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের শাখা কমিটির সাথে সংলাপে বসবেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।