কেন্দ্রীয় মহাসচিবের সঙ্গে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ৩০ জুলাই রোজ শনিবার বাদ এশা মিরপুরের শেওড়াপাড়ায় সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কেন্দ্রীয় মহাসচিবের সঙ্গে উত্তরের সদস্য, ইমাম, আলেম-ওলামা, মাদরাসা পরিচালক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব ও আল্লামা ইসহাক মাদানী রহ. সুযোগ্য সাহেবজাদা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এসময় কেন্দ্রীয় কমিটি থেকে সহ-দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা উসামা হাফেজ্জী ছাড়াও ঢাকা মহানগর উত্তর থেকে মুফতী মিজানুর রহমান কাসেমী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইলিয়াস, মাওলানা খালেকুজ্জামান তারা, মাওলানা মাঈনুদ্দিন ওয়াদুদ, মাওলানা আলী আকবর, মাওলানা মুস্তাফিজ, মাওলানা আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।