সিনিয়র সহ-সভাপতি শায়েখ ক্বারী আজহারুল ইসলামকে ঢাকায় অভ্যর্থনা।

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শায়েখ আজহারুল ইসলাম সাহেবকে আরব আমিরাত থেকে বাংলাদেশে আগমন করায় আজ শায়খের মিরপুরস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শায়েখ একেএম ফিরোজ। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শায়েখ আমজাদ হোসাইন।

সিনিয়র সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম‌ সংক্ষিপ্ত সফরে আন্তর্জাতিক মুয়াল্লিয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন ইনশাআল্লাহ।

করোনা পরবর্তী বাংলাদেশে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম সাহেবের এটাই প্রথম সফর।

সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নেতৃবৃন্দ হযরতের মোবারক সফরকে স্বাগত জানিয়েছেন। আমরা হযরতের সুস্থতার সঙ্গে নিরাপদ সফর কামনা করছি।

বার্তা প্রেরক,
(উসামা হাফেজ্জী)
সহ-দপ্তর সম্পাদক,
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।