শায়েখ শাহ হাফিজুল্লাহ’র ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা নেতৃবৃন্দের শোক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২

09 July 2022
জামিআ ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগরের মহাপরিচালক ও কাতারের প্রখ্যাত ইমাম শায়েখ ক্বারী মুহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেবের শ্রদ্ধেয় পিতা, বিখ্যাত হাফেজ গড়ার কারিগর, শাইখুল হুফফাজ শায়েখ শাহ হাফিজুল্লাহ হাফেজ্জী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজ ৯ জুলাই গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে
নেতৃদ্বয় বলেম, “আল্লামা হাফিজুল্লাহ হাফেজ্জী রহ. ছিলেন একজন মুখলেস বুজর্গ, কোরআনের আশেক ও হাফেজ গড়ার কারিগর। তিনি অসংখ্য কোরআনে হাফেজ বানিয়েছেন ও দাওরা হাদিস পর্যন্ত একটি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তিনি হাফেজ্জী হুজুর রহ. পিরজী হুজুর রহ. ও সদর সাহেব হুজুর রহ. সহ বহু বুজর্গদের দীর্ঘদিন সান্নিধ্য লাভ করে ছিলেন, বহু দ্বীনি কাজের সাথে জড়িত ছিলেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তাঁর ইন্তেকালে জাতি একজন আল্লাহ ভিরু অভিভাবককে হারিয়েছে। যা কখনো পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমের পরিবার পরিজনকে ধৈর্যধারণের তাওফিক কামনা আর আল্লাহ যেন মরহুমকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করেন সে দোয়া করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। আমীন।