সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক এর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা নেতৃবৃন্দের শোক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২

07 July 2022
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য, দুবাইয়ের ঐতিহাসিক খোর ফাক্কান মসজিদের রাষ্ট্রীয় ইমাম ও খতীব, জামিয়া রাহমানিয়া মৌলভীবাজারের নায়বে মুহতামিম ও রেডিও শারজাহ’র একমাত্র বাংলাদেশী ক্বারী শায়েখ সাঈদ বিন জামিল সাহেব দীর্ঘদিন চিকিৎসারত ক্যান্সারে আক্রান্ত অবস্থায় আজ ০৮ জিলহজ ১৪৪৩ হিজরী রোজ বৃহস্পতিবার রাত ০২:১৫ ঘটিকায় সংযুক্ত আরব আমিরাত আল আইন শহরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তাঁর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট তাঁর জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানান।

আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁর জীবনের সমস্ত খিদমতগুলো কবুল ও মঞ্জুর করুন এবং তাঁকে জান্নাত নছীব করুন-আমীন।