১৭তম বাহরাইন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই সম্পন্ন

প্রকাশিত: ০৫ জুলাই ২০২২

29 Jun 2022

গতকাল ২৯ জুন ২০২২ রোজ বুধবার রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগের মাদরাসা মদিনাতুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিতব্য বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবাধনে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে ১৭তম আন্তর্জাতিক হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতা বাহরাইন ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা ও সমাপনী সম্মেলন সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগিকে পিছনে ফেলে হিফজ বিভাগে বাহরাইনের জন্য নির্বাচিত হয়েছে হাফেজ আবু তালহা, বিকল্প হিসেবে (দ্বিতীয় স্থান) অধিকার করেছে হাফেজ মুহাম্মদ মারুফ। ক্বিরাত বিভাগে নির্বাচিত হয়েছে ক্বারী আব্দুল মালেক বিকল্প হিসেবে (দ্বিতীয় স্থান) অধিকার করেছে ক্বারী উসমান গনি।

সমাপনী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ চুড়ান্ত বিজয়ীদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পতাকা তুলে দেন।

সারাদেশ থেকে আগত বিখ্যাত হাফেজদের এ প্রতিযোগিতার বিচারক বোর্ডের প্রধান ছিলেন জামিয়া ইকরার মহাপরিচালক শায়েখ আরিফ উদ্দিন এবং বিচারক বোর্ডের সচিব ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, এছাড়াও বিচারক বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন লালবাগ জামিয়ার দীর্ঘ ৫০ বছরের হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবু মুসা হুজুর, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, বিচারক বোর্ড ক্বিরাত বিভাগের প্রধান এটিএন বাংলার প্রধান ক্বারী শায়েখ একেএম ফিরোজ, বিচারক বোর্ডের সদস্য আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, লালবাগ জামিয়ার হিফজ বিভাগের উপপ্রধান হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিযোগিতা বিভাগের আন্যতম সদস্য হাফেজ মাওলানা ক্বারী সালমান রহমান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান ঢাকুবী।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, মাওলানা যোবায়ের বকশী, তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী লুৎফর রহমান, এসময় উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী প্রমুখ

বিস্তারিত 👇
https://fb.watch/e4l4CidMAP/

বার্তা প্রেরক
(সুলাইমান ঢাকুবী)
কেন্দ্রীয় প্রচার সম্পাদক,
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।