23 Jun 2022
তুরস্কের প্রখ্যাত আলিম ও আধ্যাত্মিক রাহবার শায়েখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
বৃহস্পতিবার (২৩ জুন) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
তিনি বলেন, ইসলামী আকিদা-বিশ্বাস, ইবাদত, আখলাক এবং মু’আমালাতের আদেশ-নিষেধের দীক্ষা লাভ করে জীবনযাপনে জ্ঞান ও প্রজ্ঞার পথে দীর্ঘ সময় সংগ্রাম-সাধনায় লিপ্ত ছিলেন শায়েখ মাহমুদ আফেন্দি।
তিনি আরও বলেন, আমার শায়খের উস্তায মুহতারাম মাহমুদ আফেন্দি হাজার হাজার ছাত্র গড়ার কারিগর ছিলেন, জান্নাতের উঁচু মাকামে হোক হযরতের স্থান, আমীন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৩ জুন) ইস্তাম্বুলে শায়েখ মাহমুদ আফেন্দি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বার্তা প্রেরক
(উসামা হাফেজ্জী)
সহ-দপ্তর সম্পাদক,
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।