আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের শোক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২২

21 Jun 2022

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম, প্রখ্যাত হাদীস বিশারদ, হযরত মাওলানা মুফতি আব্দুল হালীম বুখারী (রহ.) আজ সকাল ১০টা ৪ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এবং অন্যান্য নেতৃবৃন্দ। মরহুমের জানাজা আজ রাত ১০টায় পটিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। দেশের সকল উলামায়ে কেরাম ও তালিবে ইলমদের প্রতি তাঁর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য কুরআন খতম ও বিশেষ দু‘আর অনুরোধ জানানো হয়েছে।

আল্লামা আব্দুল হালীম বুখারী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দীন, বুযুর্গ ও শাইখুল হাদীস। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কওমি মাদরাসা অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি দীর্ঘকাল আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। তাঁর ইন্তিকালে বাংলাদেশের উলামায়ে কেরাম, তালেবে ইলমগণ ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ একজন অভিভাবককে হারাল।

দেশের সকল উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাসরাসার শিক্ষক ও ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিমদের নিকট আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের থেকে বিশেষভাবে মরহুমের জন্য দু‘আর আবেদন করা হয়েছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। আমিন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়েখ ক্বারী আজহারুল ইসলাম, গভর্ণর মুফতী আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল আউয়াল খান, সহ-সভাপতি শায়েখ ক্বারী ইউসুফ কাতার, সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা ইব্রাহিম খলিল, সহকারী মহাসচিব মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, সহকারী মহাসচিব মাওলানা ক্বারী মুস্তাফিজুর রহমান মাহফুজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহমান মৃধা, সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, সহ-প্রচার সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদ আবদুল্লাহ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মুদ্দাসসির আনোয়ার ইংল্যান্ড, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাকসুদুল আরেফিন কাতার, নির্বাহী সদস্য ও ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী

বার্তা প্রেরক
(সুলাইমান ঢাকুবী)
কেন্দ্রীয় প্রচার সম্পাদক,
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।