18 Jun 2022
লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিতব্য ১০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ এ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বিশেষ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফিরেছেন সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান।
এ উপলক্ষে গতকাল রাতে সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা ক্বারী সালমান রহমান, প্রশিক্ষক মাওলানা কাউসার জামিল মাদানী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, মাওলানা শফিকুল ইসলাম, ক্বারী ইকবাল বিন হোসাইন, হাফেজ যোবায়ের প্রমুখ।