লিবিয়া যাচ্ছেন সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান দা.বা.

প্রকাশিত: ০৯ জুন ২০২২

আগামী ১২ জুন থেকে লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিতব্য ১০ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা লিবিয়ায় ২০২২ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান দা.বা. এর সাথে লিবিয়া যাচ্ছে গত ২২ মে রোজ রবিবার রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগে সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আহ্বানে সংগঠনের কার্যালয়ে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে ১০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা লিবিয়া ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরীম।

আমরা দোয়া করবো আল্লাহ যেন কোরআনের জন্য এ সফর কবুল করেন এবং বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে সমুন্নত করার তাওফীক দান করেন।