এবছর যেসব দেশে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
.
যথাক্রমে
হাফেজ নাহিদুর রহমান – ইথিওপিয়া ৮-১২ জুন-২০২২ 🇪🇹
হাফেজ সালেহ আহমদ তাকরীম – লিবিয়া ১২-১৭ জুন-২০২২ 🇱🇾
হাফেজ মুয়াজ মাহমুদ – আমেরিকা ১৬-১৯ জুন-২০২২ 🇺🇸
.
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ ঈসায়ী রোজ সোমবার ঐতিহ্যবাহী লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই ও সমাপনী সম্মেলনে সেরা দশ থেকে নির্বাচিত বিজয়ী দুইজন প্রতিযোগীকে ইথিওপিয়া ও আমেরিকার জন্য এবং গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই পরিক্ষায় নির্বাচিত প্রতিযোগীকে লিবিয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।
.
আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন বিশ্ব কোরআন প্রতিযোগিতা সমূহের জন্য নির্বাচিত প্রতিযোগীদের ১ম স্থান অর্জনের তাওফিক দান করেন, বাংলাদেশের পতাকাকে সমুন্নত করার তাওফীক দান করেন এবং আমাদের এই নিরলস খেদমতকে কবুল করেন।
.
বিশেষ প্রয়োজনে
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ । আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট
৮৬ ওয়াটার ওয়ার্কস রোড পোস্তা লালবাগ ঢাকা ১২১১
যোগাযোগ: +880 1322-350575 – +8801788808444