“জায়েদ ইবনে সাবেত কোরআন এসোসিয়েশন” ইথিওপিয়া এর উদ্যোগে আয়োজিত আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতার একমাত্র বাংলাদেশী বিচারক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে অংশ নিতে আগামী ৬ জুন ২০২২ এর একটি ফ্লাইটে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা সফর করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব, আল্লাহর রাসুল ﷺ পর্যন্ত সর্বোচ্চ মুত্তাসিল সনদপ্রাপ্ত বিশ্ববরেণ্য ক্বারী ও আলেম শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
.
আগামী ৮ থেকে ১২ জুন পর্যন্ত এ আন্তর্জাতিক প্রতিযোগীতা চলবে । পুরুস্কার বিতরণী প্রোগ্রামে ৭৯ দেশের প্রতিনিধির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সর্বোচ্চ ব্যক্তিবর্গ অংশ নিবেন। ইথিওপিয়ার সরকারী এ সংস্থার সেক্রেটারী জেনারেল ড. নূরুদ্দীন কাসেম এক বিবৃতিতে এ সকল তথ্য জানান।
.
আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শেষে আগামী ১৩ জুন তিনি দেশে ফিরবেন।
.
উল্লেখ্য যে এ প্রথম বাংলাদেশী একমাত্র বিচারক হিসেবে ইথিওপিয়া যাচ্ছেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। তিনি উপমহাদেশের প্রখ্যাত আদিব ও ইমামে নাহু শাইখুল হাদিস আল্লামা ইসহাক মাদানী রহ. এর একমাত্র সাহেবজাদা। এছাড়াও ইলমে ক্বিরাতের উচ্চতর স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট ও উম্মুল ক্বোরা ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশন (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়) এর নিয়মিত বিচারক তিনি।
বিজ্ঞপ্তি