শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ
সোমবার ৩০ মে ২০২২ ঈসায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি’র মিন্টু রোডস্থ নিজ বাসভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রীর সঙ্গে ২০২২ সালের অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ‘ইথিওপিয়া, লিবিয়া ও আমেরিকার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২এ বাংলাদেশের অংশগ্রহণ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর সার্বিক বিষয় এবং দেশের পরিস্থিতি ও সৃষ্ট জটিলতা থেকে উত্তরণে করনীয় সম্পর্কে দীর্ঘ সময় আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এসময় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, ইকো ছাত্র পরিষদ সভাপতি আরীফুল ইসলাম মাহমূদী ও অর্থ সম্পাদক উসামা হাফেজ্জী।