২২ মে ২০২২ রোজ রবিবার রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ পোস্তা এলাকায় সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আহ্বানে সংগঠনের কার্যালয়ে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে ১০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা লিবিয়া ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা ও সমাপনী সম্মেলন সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগিকে পিছনে ফেলে লিবিয়ার জন্য নির্বাচিত হয়েছে হাফেজ সালেহ আহমদ তাকরীম, বিকল্প হিসেবে (দ্বিতীয় স্থান) অধিকার করেছে হাফেজ মাহমুদুল হাসান আশরাফী
.
সমাপনী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ চুড়ান্ত বিজয়ীকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পতাকা তুলে দেন।
.
সারাদেশ থেকে আগত বিখ্যাত হাফেজদের এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লালবাগ জামিয়ার দীর্ঘ ৫০ বছরের হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবু মুসা হুজুর, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আওয়াল খান, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
.
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, দপ্তর ও প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী, সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।