আবর আমিরাত প্রেসিডেন্টের মৃত্যুতে হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহ শোক

প্রকাশিত: ১৭ মে ২০২২

১৪ মে ২০২২

সংযুক্ত আবর আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান গতকাল (১৩ মে ২০২২) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মধ্যপ্রাচ্চের অন্যতম সবচেয়ে প্রভাবশালী ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিশ্ববিখ্যাত ক্বারীদের সংগঠন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহ।

শুক্রবার যৌথ এক বিবৃতিতে শোক প্রকাশ করেন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর প্রেসিডেনট শায়েখ ক্বারী মাহমুদ আত তুখী (মিশর) এবং আমিনুল আম শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী (বাংলাদেশ)। তাঁরা বলেন, খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন আল্লাহ ভিরু মানুষ ছিলেন, অন্তরে উম্মাহর দরদ রাখতেন।
তিনি সুস্থ অবস্তায় উম্মাহর স্বার্থে বৃহৎ আকারে অনেক কাজ করে গিয়েছেন। তার মৃত্যুতে বিশ্ব হাড়ালো আল্লাহ ভীরু একজন শাসককে।

আন্তর্জাতিক সংগঠন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর নেতৃদ্বয় মরহুমের জন্য জান্নাতুল ফিরদাউস কামনায় দোয়া ও তাঁর পরিবারকে সবরে জামিল ইখতেয়ারের তাওফিক কামনা করেন এবং তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।
.

.
إنا لله وإنا إليه راجعون
تتقدم هيئة القراءات الدولية بخالص العزاء والمواساة إلى الشعوب العربية والإسلامية كافة ، وإلى شعب الإمارات العربية خاصة – لوفاة المغفور له بإذن الله تعالى الشيخ خليفة بن زايد رئيس الدولة . نسأل الله العظيم أن يرحمه رحمة واسعة تليق بجلاله وعظمته ، وأن يسكنه فسيح جناته .

القارئ الشيخ / محمود الطوخي
رئيس هيئة القراءات الدولية
القارئ الشيخ / سعد سيف الله المدني
الأمين العام لهيئة القراءات الدولية