আবারো কিয়ামুল্লাইল পড়াতে সৌদি গিয়েছেন মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী

প্রকাশিত: ১৭ মে ২০২২

২১ এপ্রিল ২০২২

প্রতি বছরের মতো এ বছরও কিয়ামুল্লাইল (তাহাজ্জুদের নামাজ) পড়াতে সৌদি আরব গিয়েছেন বিশ্বের অন্যতম নন্দিত ক্বারী ও বাংলাদেশী আলেম শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

গত ১৭ রমজান রাতের একটি ফ্লাইটে তিনি এ উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী নিয়মিত কিয়ামুল্লাইল পড়াতে সৌদি যান। তবে করোনা মহামারীর কারণে গত দুই বছর যেতে পারেননি। এ বছর মহামারীর প্রাদুর্ভাব কমে যাওয়ায় ফের সেখানে গিয়েছেন তিনি।

রমজানের শেষ দশকে সৌদি আরবে কিয়ামুল্লাইল নামাজের ইমামতিতে অংশ নেবেন তিনি।

এ বিষয়ে দেশ ত্যাগ করার আগে তিনি বলেন, আমার এ সফরের সর্বপ্রথম ও মূল উদ্দেশ্য হচ্ছে ওমরা অর্থাৎ বায়তুল্লাহ শরীফে আল্লাহর বান্দা হিসেবে হাজিরা দেয়া। সে লক্ষ্যে ১৭ রমজান অর্থাৎ ১৯ এপ্রিল ঢাকা ত্যাগ করা। এর পাশাপাশি আরো বেশ কিছু প্রোগ্রামে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।