দশদিন ব্যাপী আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২

28 March 2022

সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের স্বতন্ত্র উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট এর উদ্যোগে দেশে প্রথমবারের মতো দশদিন ব্যাপী আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

গত ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত ধারাবাহিক দশদিন লালবাগ পোস্তা বাগে জান্নাত মসজিদ কমপ্লেক্সে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব, আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট পরিচালক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সরাসরি তত্ত্বাবধানে এ কোর্সটি সম্পন্ন হয়।

ধারাবাহিক দশদিনের আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে নিয়মিত দরস প্রদান করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল কুররা আল্লামা ক্বারী আবু রায়হান, কেন্দ্রীয় মহাসচিব বিশ্বনন্দিত ক্বারী ও আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট পরিচালক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, সৌদী আরবের মসজিদে নবাবী মাদীনাহ মুনাওয়ারার সিনিয়র মুদাররিস শায়েখ মানজুর মাহফুজুর রহমান, মাদীনাহ ইউনিভার্সিটি থেকে মুতাখাররিজ শায়েখ কাউসার জামিল মাদানী, এসো সিফাত শিখির লেখক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী, কাতার ধর্ম মন্ত্রণালয়ের সাবেক ইমাম শায়েখ সাইয়েদ মাহফুজুর রহমান।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান সাহেবের সভাপতিত্বে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে তারবিয়াতি নসিহত ও দোয়া পরিচালনা করেন পীরজঙ্গি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হাফিজ দা.বা. (পীর সাহেব কামরাঙ্গীরচর), এ কোর্সে অন্যান্যদের মধ্যে নসিহত করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্ণরসের গভর্নর মুফতী আনোয়ারুল হক, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান, বকশী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, এসময় উপস্থিত ছিলেন জামিয়া রহমানিয়ার সিনিয়র মুদাররিস মুফতী সাঈদ আহমদ,সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী, তিলাওয়াত করেন ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজয়ী হাফেজ নাহিদুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে ‌দশদিন ব্যাপী প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের হাতে প্রশংসা পত্র তুলে দেওয়া হয় এবং পরবর্তী সাতদিন ব্যাপী আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ঈদুল ফিতরের একদিন পর থেকে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট কর্তৃপক্ষ।