গতকাল ২৮ ফেব্রুয়ারী ২০২২ রোজ সোমবার রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ শাহী মসজিদে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবাধনে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে দেশে প্রথমবারের মতো আমেরিকান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা ও সমাপনী সম্মেলন সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগিকে পিছনে ফেলে আমেরিকার জন্য নির্বাচিত হয়েছে হাফেজ নাহিদুর রহমান বিকল্প হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ মুয়াজ মাহমুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মাহবুব হোসেন পিপিএমবার বিপিএমবার, লালবাগ মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আব্দুল গফফার, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের ডাইরেক্টর জনাব আনিসুর রহমান ও মুফতি শহিদুল ইসলাম (কুয়েত)
সমাপনী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ চুড়ান্ত বিজয়ীকে বাংলাদেশের প্রতিনিধি করার জন্য জাতীয় পতাকা তুলে দেন।
সারাদেশে থেকে আগত বিখ্যাত হাফেজদের এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লালবাগ জামিয়ার দীর্ঘ ৫০ বছরের হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবু মুসা, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ক্বারী আবু রায়হান, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, প্রখ্যাত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা সালমান আব্দুর রব, হাফেজ মাওলানা সুলাইমান ঢাকুবী।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্ণরসের গভর্নর মুফতী আনোয়ারুল হক, উপস্থিত ছিলেন লালবাগ শাহী মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খোকা, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আজম খান, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, বকশী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা যোবায়ের কাসেমী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী প্রমুখ।