09 februwari 2022
সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ চতুর্থ বর্ষে পদার্পণ করায় নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সৌজন্যে আজ ৯ ফেব্রুয়ারি রোজ বুধবার রাত আটটায় রাজধানীর পল্টনস্থ বিজয়নগর হোটেল 71 অডিটোরিয়ামে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি,
সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান সাহেবের উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন পিপিএমবার বিপিএমবার, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব শামসুদ্দিন চৌধুরী নাসিম, উপসচিব জনাব কাজী ইসমাইল, ইনটেক গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন, সেক্রটর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত বিভাগের ডাইরেক্টর জনাব আনিসুর রহমান সরকার, লন্ডনস্থ ফেনী সমিতির উপদেষ্টা জনাব নিজাম উদ্দিন, ।
মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নেতৃত্বে শুধু দেশে নয় কোরআনের খিদমত আজ বিশ্বব্যাপী অনেক দূর এগিয়ে গেছে। ইনশাআল্লাহ সামনে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি শুধু তিলাওয়াত নয় তাফসির ও কোরআনের মৌলিক শিক্ষা ব্যবস্থাসহ পূর্ণাঙ্গ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যেন শুধু বাংলাদেশে নয় বরং সমস্ত বিশ্বে কোরআনের বাণী ও ইসলামের সুমহান বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
এসময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের গভর্ণর মুফতী আনোয়ারুল হক, কোরআন তিলাওয়াত করেন সহকারী মহাসচিব মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসুদুর রহমান, দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান দা.বা.
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সহ-অর্থ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, ভারপ্রাপ্ত সহ-প্রচার সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী, সদস্য মাওলানা হাবিবুর রহমান।