11 January 2021
প্রবীণ আলেমেদ্বীন, প্রখ্যাত ক্বারী, মিরপুর আন-নূরী জামে মসজিদের সম্মানিত খতিব ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদ আবদুল্লাহ সাহেবের বাবা আল্লামা নুরুল আমিন আতিকী
রহ. এর মাগফিরাত কামনায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান সাহেবের সভাপতিত্বে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর পরিচালনায় ১১ জানুয়ারী ২০২২ ইং মঙ্গলবার বাদ এশা কেন্দ্রীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি ও নাজিরাবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ক্বারী আব্দুল আওয়াল খান, এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের গভর্ণর মুফতী আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সহ-অর্থ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ জাব্বার, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা আসাদুল্লাহ নূরী প্রমুখ।