ওআইসি উইথ ক্যাপিটালের সম্মেলনে কাতার ও ইরাকের মন্ত্রীদ্বয়ের সঙ্গে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২

30 December 2021

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওআইসি উইথ ক্যাপিটাল ২০২০ এর সমাপনী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সমাপনী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, ওআইসি উইথ ক্যাপিটালের মহাপরিচালক, মালদ্বীপ, ইরাক ও কাতারের মন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি, কাতারের উপমন্ত্রী ড. সাঈদ ও ইরাকের প্রতিমন্ত্রী ড. আবদুস সালামের সঙ্গে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন ২৮ জানুয়ারী ২০২২ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা করেন। কাতার ও ইরাকের মেহমানগণ মোবারক কাজের জন্য আন্তর্জাতিক ক্বিরাত সংস্থাকে অভিবাদন জানান এবং অব্যাহতভাবে কাজ চালিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন।