1 December 2021
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপির সঙ্গে ১লা ডিসেম্বর ২০২১ রাতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর, সহ-সভাপতি শায়েখ নাজীর মাহমুদ, সাংগঠনিক সম্পাদক (২) মাওলানা মাসউদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ও দপ্তর সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী প্রমুখ।