আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০২১-২৩ সেশনের অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২

25 November 2021

অদ্য ২৫ নভেম্বর ২০২১ (৮৬ ওয়াটার ওয়ার্কস রোড লালবাগ ঢাকা ১২১১) কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও নির্বাহী সভাপতি সালাহউদ্দিন জাহাঙ্গীর সাহেবদ্বয়ের যৌথ সভাপতিত্বে ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ক্বারী নাজীর মাহমুদ, যুগ্ম মহাসচিব মাওলানা ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ আকমাল, সাংগঠনিক সম্পাদক (২) মাওলানা ক্বারী মাসউদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী, ছাত্র বিষয়ক সম্পাদক ও ইকো ছাত্র পরিষদ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সিদ্দিকী, সহ-দপ্তর সম্পাদক ক্বারী উসামা হাফেজ্জী, নির্বাহী সদস্য ও ইকো ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, ইকো ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাআদ আরাফাত, ইকো ছাত্র পরিষদ প্রচার সম্পাদক মাওলানা আহমদ শফী প্রমুখ।