15 November 2021
কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ও নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিখ্যাত ব্যাক্তিবর্গ।
গত ৩০ অক্টোবর ২০২১ ঈসায়ী আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০২১-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই আসতে থাকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে অভিনন্দন বার্তা ও সর্বোচ্চ স্বীকৃতি।
বর্তমান বিশ্বের সর্বোচ্চ কোরআন রিভিউ বোর্ডের প্রধান ও সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান বিচারক ড. আহমদ ঈসা আল মা’সারাভী। আমেরিকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. ওয়ালিদ আল মুনাইসী। বিশ্বের প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুল্লিয়াত কোরআন বিভাগের ডীন ডক্টর নসর সাঈদ আবদুল মাকসুদ। আমেরিকান নাগরিক, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কন্ঠের অধিকারী, আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক ও বিশ্ববরেণ্য ক্বারী শায়েখ হাসান সালেহ। সোমালিয়ার কৃতিসন্তান, কোরআন গবেষক, ইমামুল ক্বিরাত, আন্তর্জাতিক বিচারক ড. আব্দুর রশিদ আলী সুফী। মিশর মসজিদ আমর ইবনুল আ’স এর খতিব ও বিশ্ব বরেণ্য ক্বারী শায়েখ মুহাম্মদ জিবরাঈল। ওমান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান শায়েখ হেলাল আর রাইয়ামী। বর্তমান বিশ্বের সর্বোচ্চ শ্বাসের অধিকারী ইঞ্জিনিয়ার শায়েখ ক্বারী রা’ফাত হোসাইন – মিশর। মিশরের কৃতিসন্তান, বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারী খ্যাত ড. আহমদ আহমদ নাইনা। হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর প্রসিডেন্ট ও বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী শায়েখ মাহমুদ তুখী। মিশর জাতীয় সংসদের প্রধান ক্বারী শায়েখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজী। ফ্রান্সের সর্বোচ্চ ওলামা বোর্ডের মেম্বার শায়েখ আব্দুল ইলাহ। ইরানের প্রখ্যাত ক্বারী শায়েখ সাঈদ তুসী। আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী শায়েখ আব্দুল কাবির হায়দারী। তুরস্কের প্রখ্যাত ক্বারী শায়েখ ইব্রাহিম দেমিরহান। সৌদি আরবের মসজিদে রেফারির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত। মিশরের প্রখ্যাত ক্বারী শায়েখ মুহাম্মদ সাইয়েদ ঈদ। মালয়েশিয়ার প্রখ্যাত ক্বারী শায়েখ দাউদ ইয়াহিয়া প্রমুখ।
বিশ্ববরেণ্য শায়েখগণ অভিনন্দন বার্তায় কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে সালাম জানান এবং দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানান বিশেষ করে সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় ও মিশরের জাতীয় সংসদের প্রধান ক্বারী
শায়েখ মাসউদ আবদুল্লাহ-কে (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মনোনীত করায় আনন্দ প্রকাশ করেন কৃতজ্ঞতা জানান।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সংশ্লিষ্ট সকলকে এবং সর্বোপরি মুসলমানদের জন্য যেন এ সংগঠন নাজাতের উসিলা হয় সে দোয়া করেন সকলেই।