আসছে ২৮ জানুয়ারী সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২২

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২

18 November 2021

২৮ জানুয়ারী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘‌ সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২২’।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে এ আয়োজনে অংশগ্রহন করবেন মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শায়েখ রা’ফাত হোসাইন, আমেরিকার বিশ্বনন্দিত ক্বারী শায়েখ হাসান সালেহ, ইরানের বিখ্যাত ক্বারী শায়েখ সাঈদ তুসী, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী শায়েখ আব্দুল কাবির হায়দারী, মরক্কোর প্রখ্যাত ক্বারী শায়েখ খালেদ রিয়াদ, আরব আমিরাত থেকে প্রখ্যাত ক্বারী শায়েখ আজহারুল ইসলাম, কাতার থেকে প্রখ্যাত ক্বারী শায়েখ মুহাম্মদ ইউসুফ, প্রখ্যাত ক্বারী শায়েখ সাইদুল ইসলাম আসাদ, ভারতের প্রখ্যাত ক্বারী নূরুল হাসান, ইংল্যান্ডের জনপ্রিয় ক্বারী মুদ্দাস্সির আনোয়ার ও বাংলাদেশের বিখ্যাত ক্বারী সাহেবগণ। এতে আলোচনা করবেন আল্লামা উবায়দুর রহমান খান নদভী এবং আওলাদে রাসুল ﷺ ড. শায়েখ মনির তুরান – তুরস্ক।

আরও উপস্থিত থাকবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর।

সম্মেলনটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।