আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১

17 September 2021

কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ২০১৯-২১ কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর পুরানো পল্টনে অনুষ্ঠিত মুলতবি সভায় কমিটি বিলুপ্ত এবং শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে আহ্বায়ক ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়কের সভাপতিত্বে ১৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব থেকে দীর্ঘ সময় লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা আরম্ভ হয়। তারপর বর্তমান করোনা পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতা ও নিজেদের ইসলাহের জন্য দোয়া করা হয়।

(ক) আহ্বায়ক কমিটির দায়িত্বশীলগণ যথাক্রমে
১. আহ্বায়ক – শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী
২. যুগ্ম আহ্বায়ক – শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর
৩. যুগ্ম আহ্বায়ক – শায়েখ আজহারুল ইসলাম
৪. যুগ্ম আহ্বায়ক – শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী
৫. সদস্য সচিব – মাওলানা এরশাদ উল্লাহ আকমাল
৬. সদস্য – মাওলানা আব্দুর রহমান মৃধা
৭. সদস্য – মাওলানা শামসুল হক ওসমানী
৮. সদস্য – মাওলানা ইকবাল হোসাইন আশরাফী
৯. সদস্য – মাওলানা সালমান রহমান
(খ) সদস্য সচিব মাওলানা এরশাদ উল্লাহ আকমাল সাহেবের (এক সপ্তাহ দুবাই সফরে) অনুপস্থিতিতে মাওলানা আব্দুর রহমান মৃধা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
(গ) ২রা অক্টোবরের মধ্যে আহ্বায়ক কমিটি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের গঠনতন্ত্র সংস্কার করবেন।
(ঘ) আগামী ৩০ অক্টোবরের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সদ্য যুগ্ম আহ্বায়ক শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, সদস্য সচিব মাওলানা এরশাদ উল্লাহ আকমাল, সদস্য মাওলানা শামসুল হক ওসমানী, সদস্য মাওলানা আব্দুর রহমান মৃধা, সদস্য মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, সদস্য মাওলানা সালমান রহমান ও মাওলানা উসামা হাফেজ্জী।