17 September 2021
বর্তমান বিশ্বের অন্যতম প্রবীণ ক্বারী শায়েখ মুহাম্মদ আল হুসাইনী ইত্বা গতকাল রাতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
প্রবীণ ও প্রসিদ্ধ এ ক্বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,
বিশ্ববিখ্যাত ক্বারীদের সংগঠন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহ।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ যৌথ এক বিবৃতিতে শোক প্রকাশ করেন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর প্রেসিডেনট শায়েখ ক্বারী মাহমুদ আত তুখী এবং জেনারেল সেক্রেটারি শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী। তাঁরা বলেন, শায়েখ মুহাম্মদ আল হুসাইনী ইত্বা রহ. ক্বারীদের মুরুব্বি ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব হাড়ালো একজন প্রকৃত কোরআনের পন্ডিতকে যা কখনো পূরণ হবার নয়।
আন্তর্জাতিক সংগঠন হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর নেতৃদ্বয় মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনায় দোয়া ও তাঁর পরিবারকে সবরে জামিল ইখতেয়ারের তাওফিক কামনা করেন এবং তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।