বাংলাদেশ বেতারে হিফজুল কোরআন তিলাওয়াতের প্রতিষ্ঠাতা ও পথপ্রদর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন সাহেবের সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।
আজ (৩ আগষ্ট) মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন। হযরত মাওলানা ক্বারী আবুল হোসাইন সাহেবের সহধর্মিণী একজন নেককার ও সতীসাধ্বী দ্বীনদার নারী ছিলেন। ছিলেন একজন রত্নগর্ভা মাও। চার ছেলের সকলকেই তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন। তিন ছেলে কাতার ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন মসজিদের ইমাম ক্বারী নূর মোহাম্মদ, হাফেজ মাওলানা আহমদ ছগির, ক্বারী সাব্বির আহমদ ও ছোট ছেলে মাওলানা দীন মোহাম্মদ হাশেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন এক কথায় সকলেই দ্বীনি ও কোরআনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আরো বলেন,মরহুমা (রহ.) বহুগুণের অধিকারী ছিলেন। হযরত মাওলানা ক্বারী আবুল হোসাইন সাহেবের জবানে তাঁর আহলিয়া সম্পর্কে বহু গুণের কথা শুনেছি। মরহুমা প্রকাশ্যে ও গোপনে গরীব-দুঃখীদের সাহায্য সহযোগিতা করতেন। আত্মীয়তার বন্ধন রক্ষায় তিনি ছিলেন বিশেষ গুরুত্ববান। পুত্রবধূদের জন্য তিনি ছিলেন একজন আদর্শ ও অনুসরণীয় শাশুরী। নিজের মেয়েদের মতো পুত্রবধূদের স্নেহ,মায়া-মমতা করতেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শোক প্রকাশ করেছেন যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হান সাহেব, সিনিয়র সহ সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম, সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল হক ওসমানী, সহকারী মহাসচিব ক্বারী মুস্তাফিজুর রহমান মাহফুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ক্বারী মুহাম্মদুল্লাহ বিন হাফিজ, প্রচার সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ উল্লাহ আকমাল, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল আরেফিন প্রমুখ।
মরহুমার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন,মহান প্রভুর দরবারে আমি কায়মনোবাক্যে দুআ করি আল্লাহ তায়া’লা তার সকল দ্বীনি খিদমাতকে কবুল করুন এবং ক্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।
বার্তা প্রেরক
মাওলানা আব্দুর রহমান মৃধা
মিডিয়া ও আইটি বিষয়ক সম্পাদক
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ