মাদরাসা খোলার বিষয়ে সরকারের সঙ্গে‌ কয়েকদফা আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার বৈঠক।

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১

২৬ মে ২০২১

স্বাস্থ্যবিধি মেনে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দিতে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি ওলামায় কেরাম ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার নেতৃবৃন্দ।

হিফজখানাগুলো খুলে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ শুরু থেকেই কাজ করছে। সরকারের বিভিন্ন দপ্তরে চেষ্টা তদবীর চলছে এখনো। কোরআন তিলাওয়াতের পরিবেশ যেন তৈরি‌ হয় সেজন্য বৈঠক হয়েছে কয়েক দফা।

শুরু থেকেই মোবাইল মারফত আলোচনা, পরামর্শ ও তদবির প্রতিদিনই সরাসরি সরকার মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে চলছে।

১৩ এপ্রিল ২১ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হোন তাঁরা। বৈঠকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কার্যকরী উপদেষ্টা ড. আল্লামা উবায়দুর রহমান খান নদভী’র প্রজ্ঞাপূর্ণ আলোচনায় মাননীয় মন্ত্রীগণ সন্তুষ্ট হয়েছেন।

ড. নদভী সাহেবের দিকনির্দেশনায় সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব বিশ্বনন্দিত ক্বারী শায়েখ হাফেজ মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা, কেবিনেট ও তথ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা, ১৬ এপ্রিল কয়েকটি এজেন্সি, ১৯ ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে এবং অদ্যাবধি সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন জায়গায় প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রেখেছেন।

বিষয়টি নিয়ে ২৬ মে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান সাহেবের সঙ্গে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা ফের বৈঠকে বসেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সুরাহা, হিফজখানা ও মাদরাসা খুলে দেওয়ার বিষয়ে নেতা মন্ত্রী এমপি শ্রেণীর মাঝেও দাওয়াতি কাজ চলছে। তিনি আরও বলেন, হিফজখানা ও কওমী মাদরাসা খোলার ব্যাপারে যারাই চেষ্টা করেছেন প্রতিটি চেষ্টাকেই স্বাগত জানাই।

আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সবার চোখের পানি, অব্যাহত চেষ্টা ও মেহনত, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর ফিকির ও মৌন সমর্থনে আল্লাহ চাহেতো এবারও হয়তো আমরাই সফল হবো ইনশা আল্লাহ।