১৫ মে ২০২১
বাংলাদেশের কোরআন প্রেমীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের যেসব রাষ্ট্রের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নন্দিত ইসলামী দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব বিশ্বনন্দিত ব্যক্তিত্ব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর মাধ্যমে বাংলাদেশের কোরআন প্রেমী ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সর্বস্তরের দায়িত্বশীলদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শায়েখ আব্দুল হক, বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারী ড. আহমদ আহমদ নাইনা, জর্ডান আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান শায়েখ সামেহ আল আসামিনা, আমেরিকা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান শায়েখ ড. ওয়ালিদ আল মুনাইসী, রাশিয়া আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান শায়েখ রুশান আবাসুফ, হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর সভাপতি শায়েখ ক্বারী মাহমুদ আত তুখী, মসজিদ আমর ইবনুল আস (র.) মিশরের খতীব শায়েখ মুহাম্মদ জিবরীল, মাহাদুত ত্বরুতের মহাপরিচালক ড. আব্দুল ফাত্তাহ আত ত্বারুতী, দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান বিচারক শায়েখ আবদুর রহমান তাহের, ওমান আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান শায়েখ হেলাল আর রইয়ামী, ইয়ামেন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান শায়েখ সাদেক মোহাম্মদ আলী, মালয়েশিয়ার প্রধান ক্বারী শায়েখ ইয়াহিয়া দাউদ, ইরানের প্রধান ক্বারী শায়েখ সাঈদ তুসী, আফগানিস্তানের প্রধান ক্বারী শায়েখ আব্দুল কাবির হায়দারী, তুরস্কের প্রখ্যাত ক্বারী শায়েখ রেজা জুনাই ও মসজিদে রেফায়ী সৌদি আরবের সম্মানিত খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত
বিশ্ববরেণ্য দায়িত্বশীলগণ বলেন, ভৌগোলিকভাবে আমরা ভিন্ন হলেও পরস্পর আমরা মুসলিম ভাই এবং এক উম্মাত। পরিশেষে তারা আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা ও শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে বাংলাদেশে কোরআনের খিদমতের আরও উন্নতি কামনা করেন।