শুক্রবার, ৫ মার্চ, ২০২১
বিশ্বের সেরা ক্বারীরা মুগ্ধ করে গেলেন টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে আজ শুক্রবার (০৫ই মার্চ) জুমার নামাজের আগে ও পরে কোরআন তিলাওয়াত করে উপস্থিত হাজার হাজার মুসল্লিদের মুগ্ধ করেন মিশর থেকে আগত বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী ড. শায়েখ মাহমুদ তুখী, ক্বারী শায়েখ সাইয়্যেদ ঈদ, ইরান থেকে আগত ক্বারী শায়েখ সাঈদ তুসী, আফগানিস্তান থেকে আগত, ক্বারী শায়েখ আব্দুল কাবির হায়দারী ।
আজকের জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব বিশ্বনন্দিত ক্বারী হাফেজ মাওলানা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
জুমার নামাজ শেষে পুরো মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেন।
আগত অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরন ও ক্রেষ্ট প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাষ্টের সদস্যবৃন্দ।
২০১ গম্বুজ মসজিদের মুসুল্লি শামীম বলেন, আমি দীর্ঘদিন থেকে নিয়মিত ক্বারী ড. শায়েখ মাহমুদ তুখী ও ক্বারী শায়েখ সাঈদ তুসীদের ক্বিরাত ইউটিউবে শুনে আসছি এবং শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে দেখার স্বপ্ন ছিল আজ উনাদের ক্বিরাত সামনে থেকে শুনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি ।