করোনা পরবর্তী সর্বপ্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন।

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১

কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাপ্ত হলো জাতীয় মসজিদে অনুষ্ঠিত করোনা পরবর্তী সর্বপ্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২১

৩রা মার্চ ২০২১ বুধবার দুপুর ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলন রাত ১২টায় সমাপ্ত হয়। শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে করোনা পরবর্তী বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এমপি, এতে তিলাওয়াত করেন মিশরের শায়খ ক্বারী মাহমুদ তুখী, ইরানের শায়েখ ক্বারী সাঈদ তুসী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কাবীর হায়দারী,‌ মিশরের ক্বারী মুহাম্মদ সাইয়েদ ঈদ, মিশরের ক্বারী ইজ্জত সাইয়েদ রাশেদ ও বাংলাদেশের প্রসিদ্ধ ক্বারী সাহেবগণ, আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা উবায়দুর রহমান খান নদভী, তুরস্কের প্রখ্যাত আলেম, আওলাদে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শায়েখ মুনির তুরান – তুরস্ক‌

আন্তর্জাতিক এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ বেনজির আহমদ, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী, আলহাজ্ব আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নেতৃবৃন্দ বিশেষ করে সংস্থার সভাপতি ক্বারী আবুল হোসাইন, সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম মহাসচিব মুফতী শামসুল হক উসমানী, অর্থ সম্পাদক ক্বারী সাইফুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ উল্লাহ আকমাল,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, সহকারী অর্থ সম্পাদক ইসমাইল হাসান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ক্বারী নূর মোহাম্মদ, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাওলানা জামাল মাসরুর প্রমুখ।