আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার গাজীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত।

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১

৯ ফেব্রুয়ারী ২০২১ গাজীপুর চান্দনা চৌরাস্তা রহমত টাওয়ারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের গাজীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারে হিফজুল কোরআন তিলাওয়াতের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ উল্লাহ আকমাল, সহ অর্থ সম্পাদক হাফেজ ইসমাইল প্রমুখ।

এতে তিলাওয়াত করেন: গণ শিক্ষা সম্পাদক ক্বারী নূর মোহাম্মদ, ইকো ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ক্বারী তানভীর আহমদ ও ইকো ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ।

জেলা সম্মেলনে গাজী আল মাহমুদকে আহ্বায়ক, জামাল উদ্দিন ফারুকীকে যুগ্ম আহ্বায়ক ও ইলিয়াস হোসাইনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।