আজ ৬ ফেব্রুয়ারী ২০২১ আজিমপুর পার্টি সেন্টারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানীর পরিচালনায় সংস্থার সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে ২০২১ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, মাওলানা আব্দুল আউয়াল খান, যুগ্ম মহাসচিব মুফতি শামসুল হক উসমানী, অর্থ সম্পাদক ক্বারী সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, সহ-অর্থ সম্পাদক হাফেজ ইসমাঈল, ত্রান বিষয়ক সম্পাদক এম এরশাদ উল্লাহ আকমাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ক্বারী নূর মোহাম্মদ, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ জাকারিয়া ও ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক উসামা হাফেজ্জী প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর ও সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম হাফিজাহুমুল্লাহ।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পরামর্শ সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে মার্চ মাসে ২০২১ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী মিটিংয়ে ও সার্বিক বিষয় জানানো হবে ইনশাআল্লাহ।