আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা মহাসচিবের সঙ্গে ইকো ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ।

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১

১৪ জানুয়ারী ২০২১

ইকো ছাত্র পরিষদ-কে উম্মাহর খিদমতে ও কোরআনী আখলাক তৈরীর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেত হবে- শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

গতকাল ১৪ জানুয়ারী বৃহস্পতিবার বাদ এশা আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী সংগঠন ইকো ছাত্র পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় মহাসচিব ও হাইয়াতুল ক্বিরাত আদদুয়ালিয়াহর আমিনুল আম, বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফি: এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় মুহতারাম মহাসচিব বলেন, ইকো ছাত্র পরিষদের প্রতি জাতির আশা-প্রত্যাশা অনেক বেশি। আমি নিজেও ইকো ছাত্র পরিষদকে নিয়ে প্রচণ্ড আশাবাদী। জাতির সেই প্রত্যাশা পূরণে ইকো ছাত্র পরিষদকে সচেতনভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বত্র যোগ্য, দক্ষ ও আখলাক ওয়ালা নেতৃত্ব প্রদানের জন্য ইকো ছাত্র পরিষদকে যথাযোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ইকো ছাত্র পরিষদ ‘কোরআনিয়াত ও আখলাকিয়াতের সমন্বিত প্রয়াস’ এ চেতনাকে সবসময় ধারণ করতে হবে। জ্ঞানের গভীরতা ও ভাষাগত দক্ষতার মাধ্যমে কোরআনের আওয়াজ সর্বত্র পৌঁছে দিতে হবে।

ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদ সিদ্দিকী, আশিক যোবায়ের, সাঈদ আল হাসান, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, অর্থ সম্পাদক উসামা হাফিজ্জী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন ইয়াসিন, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, সহ-অর্থ সম্পাদক আহমদুল্লাহ মাহের, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য যোবায়ের আহমদ, নাইম হোসাইন প্রমুখ।

 

গত ২৪ ডিসেম্বর ২০ পুরানা পল্টন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম প্রতিনিধি সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী আবুল হোসাইন ও সংগ্রামী মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর অনুমোদনের মাধ্যমএ ২০২০-২১ সেশনের জন্য ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।