২৫ নভেম্বর ২০২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যোগদান করায় আলহাজ মোঃ ফরিদুল হক খান এমপি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল। আজ (২৫ নভেম্বর) বুধবার প্রতিমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় মারা যান শেখ মো. আবদুল্লাহ। শূন্য পদে জামালপুর ২ আসনের সফল তিনবারের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন, কেন্দ্রীয় মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী ইকবাল হোসাইন আশরাফী প্রমুখ।