ইকো বাংলাদেশের উপদেষ্টা হলেন ক্বারী শাহ আতাউল্লাহ হাফেজ্জী

প্রকাশিত: ১২ জুলাই ২০২০

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ক্বারীকূল শিরোমণি মাওলানা ক্বারী শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী হাফিজাহুল্লাহকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। উক্ত সংস্থার উদ্যোগে জেলায় জেলায় আন্তর্জাতিক সম্মেলন, শিক্ষা প্রতিষ্ঠান, রেডিও কুরআন সম্প্রচার, কুরআন পত্রিকাসহ নানামুখী কর্মসূচি সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থা নিশ্চিত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জামিয়া নূরিয়া ইসলামিয়া ঢাকার মহাপরিচালক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য সাহেবজাদা ক্বারীকূল শিরোমণি মাওলানা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী হাফিজাহুল্লাহর সঙ্গে আজ ২১ মার্চ ২০২০ (শনিবার) আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা মহাসচিব বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীসহ নেতৃবৃন্দ নূরিয়া কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে সম্মতিপত্রে স্বাক্ষর করেন এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার উদ্যোগে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত ২০২০ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের ভূয়সী প্রশংসা করেন মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।  বৈঠকে আলাপকালে তিনি বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে কুরআনের যে খিদমত হচ্ছে এটা প্রশংসাযোগ্য তবে বর্তমান এ সংকটময় পরিস্থিতিতে কুরআনের খিদমতকে আরো বৃদ্ধি করতে হবে। আমরা সবাই আল্লাহর জন্য হয়ে গেলে এ সংকট কেটে যাবে, সামনে আসবে সোনালী দিন ইনশাআল্লাহ, শুধু মাত্র সময়ের উপেক্ষা, সে পর্যন্ত সবাই দোয়া, কুরআন তিলাওয়াত ও ইবাদতে মশগুল থাকি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা আশিক যোবায়ের, হাফেজ আবরারুল হক আনোয়ার প্রমুখ।