ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক প্রকাশ

প্রকাশিত: ১২ জুলাই ২০২০

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ‘র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

আজ ১৪ জুন রবিবার এক যুক্ত শোকবার্তায় নেতৃদ্বয় বলেছেন, মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন একজন সৎ রাজনীতিবিদ ও ধর্মভীরু ব্যক্তি। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও দ্বীনি কাজে তাঁর ভ’মিকা ছিল প্রশংসণীয়। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আন্তরিক বান্ধব ছিলেন তিনি।
হক্কানী আলেমদের সাথে তাঁর সুসম্পর্ক ছিল। শেখ আব্দুল্লাহ‘র ইন্তেকালে জাতি একজন দীন দরদী দায়িত্বশীল মন্ত্রীকে হারালো। আমরা তাঁর শূন্যস্থানে যথাযোগ্য দায়িত্ববান ব্যক্তিকে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
নেতৃদ্বয় বলেন, আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে সহ সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাহমুদুল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ক্বারী সাঈদ বিন জামীল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ক্বারী মুহাম্মদুল্লাহ বিন হাফিজ, অর্থ সম্পাদক সম্পাদক ক্বারী সাইফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ক্বারী নূর মোহাম্মদ, অর্থ বিষয়ক উপ সম্পাদক হাফেজ ইসমাঈল হাসান চৌধুরি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ জাকারিয়া ও দপ্তর সম্পাদক হাফেজ তারেক জামিল ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন।
বার্তা প্রেরক দপ্তর মেইল
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ – 14 June, 2020